চার্লস হোয়াইটলি
জাতীয়

বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ইইউ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই।

আরও পড়ুন: বিএনপিকে সিটি নির্বাচনে আসার আহ্বান

তিনি বলেন, তারা পরিস্থিতি বোঝার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করতে এবং তাদের কথা শুনতে এসেছেন।

মঙ্গলবার (৯ মে) বিকেলে নগরীর একটি হোটেলে ইউরোপীয় দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা এখানে (বাংলাদেশ) অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে আসিনি।

রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশে কোনো সহিংসতা ছাড়াই ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চায়, কারণ সব বাংলাদেশিও তা-ই চায়।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ইইউর অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও ব্রিফিংয়ে যোগ দেন।

আরও পড়ুন: হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে

হোয়াইটলি বলেছেন, ইইউ জুলাই মাসে একটি অনুসন্ধানমূলক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে।

ইইউ এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে লিখিত আমন্ত্রণ পেয়েছে। আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় কমিশনের হাইকমান্ড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা