ছবি: সংগৃহীত
জাতীয়

জামিন নিতে হাজারো মানুষ হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) উচ্চ আদালতে শেষ কর্মদিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন।

আরও পড়ুন : বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

আগামীকাল (১৯ এপ্রিল) থেকে অফিস-আদালত ছুটি।

কেউ জামিন নিতে এসেছেন পারিবারিক মামলায়, কেউ এসেছেন রাজনৈতিক মামলায়। ঈদের মধ্যে পুলিশি হয়রানি এড়াতে তারা জামিনের জন্য ভিড় জমিয়েছেন উচ্চ আদালতে।

ঠাকুরগাঁও থেকে জামিন নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ জনাব আলী সাথে কথা হয়।

আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

তিনি জানান, জমি নিয়ে বিরোধের কারণে প্রতিবেশীর করা মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুলিশের ভয়ে রাতে নিজের বাড়িতে ঘুমাতে পারি না। ঠাকুরগাঁও থেকে গতকাল ঢাকা এসেছি। আজকে জামিন হলে ফিরে যাব।

এ সময় আইনজীবী সহকারী ফারুক হোসেন জানান, শেষ কর্ম দিবস হওয়ায় আজ বিপুল সংখ্যক মানুষ জামিন নিতে এসেছেন। আমাদের চেম্বার থেকে সুনামগঞ্জের ২ জনের জামিন আবেদন করেছি। তাদের কাছ থেকে ভারতীয় পণ্যে জব্দের কারণে তাদের আসামি করা হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চে জামিন আবেদনের শুনানি চলছে।

আগামী ২০ এপ্রিল ঈদ উপলক্ষ্যে হাইকোর্টসহ দেশের সব অধস্তন আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা পৃথক পৃথক সার্কুলারে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টির জন্য বিশেষ নামাজ

গত ১১ এপ্রিল সরকারের নির্বাহী আদেশে, এবারের ঈদের ছুটির সাথে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

এ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা