আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী
জাতীয়

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে সৃষ্ট অনিশ্চয়তা এবার কেটে গেছে। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বসতে পারবেন ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ওই শিক্ষার্থীরা। এ বিষয়ে বার কাউন্সিল আইন সংশোধন করে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।

গত ২৬ জুলাই বার কাউন্সিল থেকে জারি করা নোটিশে বলা হয়, 'যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না'- নোটিশের এই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ এরআগে ওইসব শিক্ষার্থীর ক্ষেত্রে গত বছরের ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের জারি করা (স্মারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশের কারণে ওই শিক্ষার্থীদের এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় ওইসব শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে রিট আবেদন করেন। যা এখন বিচারাধীন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা