ছবি : সংগৃহিত
জাতীয়
জাতিসংঘ পানি সম্মেলন

বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার : ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। বুধবার সংস্থাটির সদর দপ্তরে সম্মেলনটির উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : বাংলাদেশে আজ তারাবিহ

বুধবার (২২ মার্চ) রাতে জাতিসংঘ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতিসংঘ থেকে গত ৫০ বছরের মধ্যে আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্খিত অগ্রগতি অর্জন।

আরও পড়ুন : সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

এই সহ-সভাপতি পদে বাংলাদেশের নির্বাচন জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের দক্ষ নেতৃত্বের ওপর বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন বলে জানান নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।

তিনি বলেন, এই অর্জন বাংলাদেশকে টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে সম্মত পানি বিষয়ক লক্ষ্যসমূহ অর্জনের জন্য বিশ্বব্যাপী চলমান প্রচেষ্টাকে আরও বেগবান করার নেতৃত্ব প্রদানে সহায়তা করবে।

আরও পড়ুন : টেকসই উন্নয়নে কাজ করছে সরকার

রাষ্ট্রদূত আবদুল মুহিত আরও বলেন, এই নির্বাচন বৈশ্বিক পানি বিষয়ক এজেন্ডায় আমাদের জাতীয় অগ্রাধিকারগুলো অর্জনের নিমিত্ত আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করবে।

প্রসঙ্গত, ২২ মার্চ থেকে জাতিসংঘ সদর দফতরে শুরু হওয়া এই সম্মেলনটি আগামী ২৪ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন : দুবাইয়ে এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেনের নেতৃত্বে এ সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা