হাসপাতালে কোন অভিযান হয় না: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

হাসপাতালে কোন অভিযান হয় না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

‘হাসপাতালে কোন অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। হাসপাতালে অনিয়ম অনুসন্ধান করা হয়। কোনও অনিয়ম অনুসন্ধান বন্ধ হয়নি।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আলোচনার ভিত্তিতে এই অনিয়ম দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কমে আসছে বলেই মানুষ এখন আর হাসপাতালে যায় না। সে কারণেই প্রতিটি হাসপাতালের ৬০ শতাংশ বিছানা খালি থাকে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে- ‘মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন।’ এ বছর বাংলাদেশে ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। তবে বন্যার কারণে বন্যা কবলিত জেলাগুলোতে মাসব্যাপী এই কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পান করালে নবজাতকের মৃত্যুর হার শতকরা ৩১ শতাংশ কমানো সম্ভব। শিশুকে পূর্ণ ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই পান করাতে হবে। ২০১৪ সালের বিডিএইচএস-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এখনও ৩৫ থেকে ৪৫ শতাংশ মা তার সন্তানকে ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করান না। তবে শিশুকে ২৪ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পানের হার ৮৭ শতাংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা