ছবি : সংগৃহিত
জাতীয়

তরুণরাই পরিবর্তনের হাতিয়ার

নিজস্ব প্রতিনিধি : আমরা সবকিছুর পরিবর্তন চাই জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার।

আরও পড়ুন : সায়েন্সল্যাব বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে বলেও জানান তিনি।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর চেইন হেন্ডওভার অনুষ্ঠানে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : এসি বিস্ফোরণে নিহত ১

তিনি বলেন, আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোনো কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, তিনি সব বাধা অতিক্রম করতে পারেন। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলেছে।

তিনি আরও বলেন, দারিদ্রতা, ভালো চেহারা না থাকা- এটা এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।

আরও পড়ুন : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ

তথ্যমন্ত্রী বলেন, কোন কালেই কোন বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সব সূচকে আমরা এগিয়ে গেছি। ভারতকে অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে।

অনেকে ই-কমার্সের সঙ্গে কাজ করছেন। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।

আরও পড়ুন : আ’লীগ সংবিধানে বিশ্বাস করে

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, এখানে অনেক তরুণ উদ্যোক্তা আছেন, যাদের চোখের দিকে তাকালে আমি আশার আলো খুঁজে পাই।

তিনি আরও বলেন, গত ১১ বছরে জেসিআই অনেক দূর এগিয়েছে। তরুণদের নিয়ে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে জেসিআই। এখানে যারা কাজ করছেন সবাই ডায়নামিক। সবাই নিজের পকেটের টাকা খরচ করে কাজ করে যাচ্ছেন। সবাই সফল উদ্যোক্তা। আমরা তারুণ্যের শক্তি দিয়ে তরুণদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবো।

আরও পড়ুন : দূতাবাস খোলার ঘোষণা দিল মেক্সিকো

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেসিআইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ জেসিআইয়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা