বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ভারতের সাথে আমাদের নাড়ির সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়, বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। প্রতিবেশি দেশ ভারতের সম্পর্কের বিষয়ে এমনটাই বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার (০৮ আগস্ট) মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি এসময় বলেন, সরকারের প্রত্যাশা মুজিববর্ষেই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভারতের সাথে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক বাংলাদেশের। এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সাথে ইতোমধ্যে পানি চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শুক্রবার (০৭ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর আসেন।

শনিবার (০৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। স্মৃতিসৌধ পরীদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেনও উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা