জাতীয়

আবারও দূষিত শহরের শীর্ষে ঢাকা

সান নিউজ ডেস্ক: আবারও দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ু আজ বিপজ্জনক। ৩৩৫ স্কোর নিয়ে আজ আইকিউ এয়ারের তালিকায় সবার উপরে ঢাকা। এরপরেই আছে ভারতের রাজধানী দিল্লি।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিললো আগ্নেয়াস্ত্র

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩৩৫ স্কোর নিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ রয়েছে ঢাকা। এরপর ২৫৮ স্কোর নিয়ে ঢাকার পরে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৭। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং, ভারতের মুম্বাই, ভিয়েতনামের হ্যানয়, চীনের উহান এবং উগান্ডার কাম্পালা।

অন্যদিকে ভালো বায়ুর তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো। ৪ স্কোর নিয়ে যথাক্রমে ৯৮ ও ৯৯ নম্বরে অবস্থান শহড় দুটির।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

গত দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। তালিকায় প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৮টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। তবে বুধবার ওই স্তরে নেই কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

প্রসঙ্গত, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা