ছবি : সংগৃহিত
জাতীয়
রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ প্রকল্প

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সান নিউজ ডেস্ক : গাজীপুর জেলার টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে রেল চলাচলসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার। এই তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : আমিরাতে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা যায়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘কসবা-মন্দবাগ’ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধন, ঢাকা টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন’।

এ ছাড়াও উদ্বোধন করা হবে পাবনা জেলায় ঈশ্বরদীর রূপপুর রেলস্টেশন ও নবনির্মিত ২৬ কিলোমিটার রেললাইন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় এই রেললাইন এবং স্টেশন রয়েছে।

আরও পড়ুন : তুরস্কে সাংবাদিকদের লাগবে না ভিসা

এই রেললাইন নির্মাণকাজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে সম্পন্ন হয়েছে। মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নবনির্মিত এই স্টেশন ও লাইন ব্যবহার করা হবে। এতে ৩৩ হাজার ৫৬৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য এ রেললাইনটি নির্মাণ করা হলেও এ মুহূর্তে প্রকল্পের মালামাল পরিবহনের কোনো পরিকল্পনা নেই।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে, রেলওয়ের পশ্চিম জোনের অধীন মালামাল পরিবহনের বিশেষ সুবিধা নিয়ে নির্মিত এ রেলস্টেশন দিয়ে শুরু থেকেই অন্য প্রতিষ্ঠানের মালামাল পরিবহন করা হবে। ফলে রেলের আয় বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পরিবহনের জন্য 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ' প্রকল্পের জন্য এটি নির্মাণ করা হয়েছে বলে জানান রেলওয়ের পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী ও নবনির্মিত রেল প্রকল্পের পরিচালক মো. আসাদুল হক।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে প্রকল্পের কাজ শুরু হয়, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতির কারণে প্রকল্পের কাজ শেষ করতে এক বছর অতিরিক্ত সময় লেগেছে। তবে সময় বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়েনি।

ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে ঈশ্বরদী রেলস্টেশন হয়ে পাকশি ইউনিয়নের রূপপুর এলাকা পর্যন্ত ২৬ দশমিক ৫ কিলোমিটার ডুয়েলগেজ (ব্রডগেজ ও মিটারগেজ) রেললাইন এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন : সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য

পাবনার রূপপুরে নবনির্মিত রেলস্টেশন, ১৩টি লেবেল ক্রসিং গেট, একটি প্লাটফর্ম, ৭টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এ প্রকল্পের মধ্যেই ঈশ্বরদী রেলওয়ে জংশনের ২ পাশজুড়ে লুপ লাইন সংস্কার, প্লাটফর্ম উঁচু করা এবং ঈশ্বরদীর রিলে ইন্টারলকিং বাদ দিয়ে কম্পিউটারাইজ পদ্ধতি চালু করা হয়েছে। ফলে রেল চলাচলে ব্যাপক উন্নতি হয়েছে বলেও তিনি জানান।

১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালু হওয়ার পর সারাঘাটের রেলস্টেশনের কাছে একটি বরফ কল স্থাপিত হওয়ায় তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষ সে সময় ঈশ্বরদী থেকে পাকশি পর্যন্ত একটি রেললাইন নির্মাণ করেন।

পরবর্তীতে রেল কর্মকর্তাদের জন্য এ রুটে পাইলট ট্রেন চালু থাকলেও ৯০ দশকের পর থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : শপথ নিলেন ৬ এমপি

দীর্ঘদিন পর রেলের পুরোনো এ রুট দিয়েই রূপপুরের রেললাইন নির্মাণ করা হয়েছে। ফলে এ প্রকল্পের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করার প্রয়োজন হয়নি।

ঢাকা টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ১১ হাজার ৬৮০ কোটি টাকা।

৩৩ দশমিক ৪৮ কিলোমিটার এই রুটে লুপ লাইনসহ ১১৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

তারা আরও জানান, কাজ শেষে রাজধানী ঢাকার সঙ্গে নিরাপদ ও দ্রুততর যোগাযোগের পাশাপাশি অধিকসংখ্যক যাত্রী-পণ্যবাহী রেল চালু করা সম্ভব হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা