জাতীয়

তুরস্কে সাংবাদিকদের লাগবে না ভিসা 

সান নিউজ ডেস্ক : সাংবাদিকদের তুরস্ক যেতে কোনোরকম ভিসার প্রয়োজন হবে না। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সংবাদ সংগ্রহ করতে যেতে আগ্রহী সাংবাদিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।

আরও পড়ুন: সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

পোস্টে তিনি বলেছেন, ‘কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ভূমিকম্পের কারণে পেশাদার কাজের অনুরোধের জন্য প্রেস ভিসার প্রয়োজন হবে না। প্রেস সদস্যদের অ্যাসাইনমেন্টপত্র, ছবি ও পাসপোর্টের কপিসহ ই-মেইলে ([email protected]) আবেদন করতে হবে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ১১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই আট হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়া সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছে দুই হাজার ৬৬২ জন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১ হাজার ২৩৬ জন ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা