জাতীয়
উপ-নির্বাচন

৫৩ জনের মনোনয়ন দাখিল

সান নিউজ ডেস্ক: বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৩ জন।

আরও পড়ুন: আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসনগুলো হল-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষদিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনে পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন, বগুড়া-৪ আসনে ৯ জন, বগুড়া-৬ আসনে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের!

মনোনয়ন জমা দিলেন যারা:
ঠাকুরগাঁও-৩: মো. সিরাজুল ইসলাম, বিএনএফ; হাফিজ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টি; গোপাল চন্দ্র রায়, স্বতন্ত্র; মো. ইয়াসিন আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; মো. শাফি আল আসাদ, ন্যাশনাল পিপলস পার্টি এবং মো. এমদাদুল হক, জাকের পার্টি।

বগুড়া-৪: একেএম রেজাউল করিম তানসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ; শাহীন মোস্তফা কামাল, জাতীয় পার্টি; আব্দুর রশিদ সরদার, জাকের পার্টি; মো. তাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ কংগ্রেস। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব মো. ইলিয়াস আলী, মো. আশরাফুল হোসেন আলম, মো. কামরুল হাসান সিদ্দিকী (জুয়েল) এবং মো. আব্দুর রশিদ।

বগুড়া-৬: মো. আফজার হোসেন, গণফ্রন্ট; মো. এমদুদুল হক ইমদাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ; মো. নূরুল ইসলাম ওমর, জাতীয় পার্টি; রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ আওয়ামী লীগ; মোহাম্মদ ফয়সাল বিন শফিক, জাকের পার্টি; মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন; মো. মনসুর রহমান, বাংলাদেশ কংগ্রেস। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. আব্দুল মান্নান, সৈয়দ কবির আহম্মেদ, মো. রাকিব হাসান, মাছুদার রহমান হেলাল, মো. আশরাফুল হোসেন আলম এবং মো. সরকার বাদল।

চাঁপাইনবাবগঞ্জ-২: মু. জিয়াউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ; মো. নবীউল ইসলাম, বিএনএফ; মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি; মো. গোলাম মোস্তফা, জাকের পার্টি; মু. খুরশিদ আলম, স্বতন্ত্র; এবং মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্র।

ব্রাহ্মণবাড়িয়া-২: মো. আব্দুল হামিদ, জাতীয় পার্টি; জহিরুল ইসলাম জুয়েল, জাকের পার্টি; মো. রাজ্জাক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি; স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. আশরাফ উদ্দিন, এড. মো. জিয়াউল হক মৃধা, আবদুস সাত্তার ভূঞা, আবু আসিফ আহমেদ, মাহবুবুল বারী চৌধুরী, মো. মঈন উদ্দিন, মো. আব্দুর রহিম, মো. শাহজাহান আলম, শাহ মফিজ ও মোহন মিয়া।

চাঁপাইনবাবগঞ্জ-৩: মো. আব্দুল ওদুদ, বাংলাদেশ আওয়ামী লীগ; মো. মুনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ; কামরুজ্জামান খাঁন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ; মো. সামিউল হক, স্বতন্ত্র; তাহারিমা, স্বতন্ত্র; এবং মো. মোস্তাফিজুর রহমান (মুকুল)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এসব আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা