প্রেস ক্লাব
জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সান নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

আরও পড়ুন: সংসদ অধিবেশন চলছে

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভার মধ্যদিয়ে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন। সভার শুরুতে সূচনা বক্তব্যে সভাপতি ফরিদা ইয়াসমিন নতুন বছরে নতুন ও বিদায়ী কমিটির সবাইকে অভিনন্দন জানান। বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

সভায় জাতীয় প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সদস্য মাইন উদ্দিন আহমেদ-এর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

বরেণ্য স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেনের মৃত্যুতে সভায় আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে বলা হয়, তাঁর মৃত্যুতে শুধু দেশের নয়, জাতীয় প্রেস ক্লাবেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ তিনি ক্লাবের বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের নকশা প্রণয়নের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিদেহীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা