প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: প্রথমবারের মতো দুই দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন: ২০২২ ছিল চ্যালেঞ্জের বছর

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নবনির্বাচিত জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় অংশ নেবেন তিনি। সভাটি আগামীকাল শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা জেলা উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি সূত্রে আরও জানা গেছে, আগামীকাল শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

আরও পড়ুন: সরকার বিদায় সম্ভব নয়

এরপর একাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।

সাড়ে ১২টায় গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারপর দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগদান করবেন।

আরও পড়ুন: ঢাবি ছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা