মতিয়া চৌধুরী হচ্ছেন সংসদ উপনেতা!
জাতীয়

মতিয়া চৌধুরী হচ্ছেন সংসদ উপনেতা!

সান নিউজ ডেস্ক : সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর থেকেই আলোচনা চলছিল কে হচ্ছেন সংসদ উপনেতা? আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম নাকি বেগম মতিয়া চৌধুরী? অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সব জল্পনার অবসান করে দিলেন।

আরও পড়ুন : বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে তিনি বলেন, একজন নারীকেই সংসদ উপনেতা করবো।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর স্পষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী হচ্ছেন জাতীয় সংসদ উপনেতা।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে মন্ত্রিসভার এক সদস্য এ বিষয়ে বলেছিলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে করা হতে পারে সংসদ উপনেতা। তবে তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম বা বেগম মতিয়া চৌধুরীও আছেন আলোচনায়। সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

আরও পড়ুন : ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এখন সেটি স্পষ্ট হয়ে গেল।

প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমে জিল্লুর রহমানকে সংসদ উপনেতা নির্বাচিত করে। ৯৬ আমলেও দায়িত্বে ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

আরও পড়ুন : ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে

সংসদ উপনেতা হন সাজেদা চৌধুরী। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি ছিলেন সংসদ উপনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সৈয়দা সাজেদা চৌধুরী চলতি বছরের গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা