ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ-ব্রুনেই সমঝোতা স্বাক্ষর

সান নিউজ ডেস্ক: সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ব্রুনেই।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

‘এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ব্রুনেইয়ের পক্ষে প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ব্রুনেইয়ের ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের মৃত্যু

‘বাংলাদেশি জনশক্তি নিয়োগ’ বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্রুনেই। এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সহ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনেইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান।

‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য’ সরবরাহ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় পৌঁছান ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা