দেশে ফিরলেন সেনাপ্রধান
জাতীয়
সুইজারল্যান্ড সফর

দেশে ফিরলেন সেনাপ্রধান

সান নিউজ ডেস্ক : সুইজারল্যান্ড সফর শেষে মঙ্গলবার (১১ অক্টোবর) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন।

আরও পড়ুন : অবশেষে সরে দাঁড়ালেন আবুল কালাম

বুধবার (১২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সেনাপ্রধান সুইজারল্যান্ড সফরকালে গত ৫ অক্টোবর দেশটির বিমান বিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রাইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানি এজি’ এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কোম্পানি পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চলমান বর্তমান প্রকল্পসমূহ এবং উৎপাদিত সরঞ্জাম সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সেনাপ্রধানকে প্রয়োজনীয় ব্রিফিং করেন।

আরও পড়ুন : মা ইলিশ রক্ষায় অভিযান, বিক্রির আস্তানা ধ্বংস

এরপর জেনারেল শফিউদ্দিন আহমেদ কোম্পানির উৎপাদন প্ল্যান্টে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতকৃত ওরলিকন টুইন গান জিডিএফ-০০৯ পরিদর্শন করেন।

৬ অক্টোবর লাইভ ফায়ারিংয়ের আয়োজন করে রাইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানি এজি। এ সময় সেনাপ্রধান ওরলিকন টুইন গান জিডিএফ-০০৯ ফায়ারিং এবং গোলাবারুদের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

এছাড়া সুইজারল্যান্ড আর্মড ফোর্সেসের আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম. ম্যাডেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : ভোলায় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে সুইস এয়ার ফোর্স ও এয়ার ডিফেন্স জাদুঘর পরিদর্শন করেন।

আরও পড়ুন : মাদারীপুরে মুক্তিযোদ্ধার ছেলে কারাগারে

এছাড়াও সেনাপ্রধান ৭ অক্টোবর রাইনমেটাল কোম্পানির অ্যামোনিশন প্রোডাকশন লাইন পরিদর্শন এবং প্রস্তুত প্রণালী পর্যবেক্ষণ করেন।

সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা করা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা