জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ডালাস এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা

আরও পড়ুন: প্রবাসী আয়ে বড় ধাক্কা

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যা ৬টায় ওয়াশিংটন ছেড়ে আসে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ডালাস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা। সেখান থেকে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে মূলত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। এরপর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট, চীনের মধ্যস্থতা চান মোমেন

নিউইয়র্কে অবস্থানকালে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা