ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম
জাতীয়

আমরা কেউ কারও শত্রু নই

সান নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি কোনো চাপ নেই।

আরও পড়ুন: মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

ডিএমপি কমিশনার বলেন, বাড়তি কোনো চাপ নেই। সেরকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি। আমরা একই দেশের নাগরিক, এই দেশ আমাদের, আমরা কেউ কারও শত্রু নই। আমরা পরস্পরকে সহযোগিতার মধ্যদিয়ে এই নগরীকে যাতে শান্তিপূর্ণ রাখতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে ‘আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আরও ২১৩ রোগী হাসপাতালে

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেওয়া রেস্ট্রিকশনের ভেতরে থাকেন, তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না।

এ সময় (কর্মসূচিতে) সংঘাত সৃষ্টি হলে পুলিশের যে দায়িত্ব, সেটি পালন করা হবে বলেও যোগ করেন ডিএমপি কমিশনার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা রেঞ্জ পুলিশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছে ডিএমপির টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা