জাতীয়

ঢাকা ছেড়েছেন ৬৬ লাখ সিমধারী

সান নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, শুক্র ও শনিবার দুদিনে ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমের গ্রাহক।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

রোববার (১০ জুলাই) রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এর মধ্যে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ জন ব্যবহারকারী রয়েছেন।

এর আগে শনিবার আরেক ফেসবুক পোস্টে তিনি শুধুমাত্র শুক্রবারই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক ঢাকার বাইরে যাওয়ার তথ্য দিয়েছিলেন। আর শনিবার ঢাকা ছাড়েন ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪টি মোবাইল সিমের মালিক।

আরও পড়ুন: জয় পেলো শিনজো আবের দল

মন্ত্রীর দেওয়া এ পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা