তেমন দর্শনার্থী নেই  চিড়িয়াখানায়
জাতীয়

তেমন দর্শনার্থী নেই  চিড়িয়াখানায়

সান নিউজ ডেস্ক: রাজধানী মানুষের ঈদ বিনোদনের প্রধান কেন্দ্রস্থল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছোটদের জন্য এ বিনোদন কেন্দ্রটি অন্যতম হলেও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন বয়সী মানুষ আসেন ঘুরে বেড়াতে। তবে ঈদের প্রথম দিনে চিড়িয়াখানায় তেমন দর্শনার্থীর আগমন হয়নি।

আরও পড়ুন: বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি

ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীসহ পার্শবর্তী উপজেলা থেকে পরিবার বান্ধুবান্ধব নিয়ে অনেকে বেড়াতে এসেছেন। অনেকে আবার ঢাকায় বিভিন্ন কাজে এসে আত্মীয়র বাসায় ঈদ করার ফাঁকে পরিবার নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। ঈদে চিড়িয়াখানায় বাড়তি বিনোদন উপভোগ করে বাড়ি ফিরে যেতে দেখা গেছে দর্শনার্থীদের।

বরগুনা থেকে পরিবার নিয়ে ঢাকায় চিকিৎসা করতে আসেন মহাসীন। আত্মীয়র বাসায় থেকে যাওয়ায় ঈদের দিন পরিবার নিয়ে বেড়াতে এসেছেন। জীবনে প্রথমবার তিনি ও পরিবার নিয়ে চিড়িয়াখানা দেখতে এসেছেন।


জাতীয় চিড়িয়াখানায় দুই বছরের বাচ্চাদের ফ্রি আর তার উপরে সকলের প্রবেশ মূল্য ৫০ টাকা করে নেওয়া হয়ে থাকে। তবে ঈদে মানুষের বাড়তি চাপ থাকায় দুই বছরের বাচ্চাদের বড়দের সমান ফি আদায়ের অভিযোগ করেন বিলকিস বেগম। তিনি বলেন, পুরান ঢাকা থেকে ছোট চার বাচ্চা, আমি ও আমার মা বিকেলে চিড়িয়াখানায় প্রবেশ করি। আমার কোলে থাকা এক বছরের মেয়ের জন্য ৫০ টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে। টিকিট ছাড়া কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। এসব কেউ কি দেখার নাই বলে অভিযোগ তোলেন তিনি।

এ সময় তিনি জাগো নিউজকে বলেন, অনেক দিন ধরে ভাবছিলাম চিড়িয়াখানায় বেড়াতে আসবো। ঈদের দিন সময় পাওয়ায় বান্ধবিদের নিয়ে বেড়াতে এসেছি। দিনভর অনেক রোদ-গরম থাকায় গাছের নিচে বসে আড্ডা দিয়েছি। ফাঁকে ফাঁকে কিছুটা ঘুরেছি। দিনটা ভালো গেছে বলে জানান তিনি।

জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ঈদকে সামনে রেখে নানা ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনাথীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। আগত দর্শনাথীদের সুবিধা দিতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পুরো সীমানাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ভাঙা খাঁচা ও সেড নতুন করে সংস্কার ও স্থাপন করা হচ্ছে। বাড়তি গাড়ি পাকিং সুবিধা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল আজহার প্রথম দিন গরু কোরবানি দেওয়ার বাড়তি চাপ থাকায় এদিন দর্শনার্থী কম হয়ে থাকে। সে কারণে ঈদের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন মানুষ আসেনি। বিকেল থেকে কিছুটা দর্শনার্থীর চাপ বাড়তে থাকে। এদিন মোট ১০ থেকে ১২ হাজার দর্শনার্থীর আগমন হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

দুই বছরের নিচে বাচ্চার টিকিট আদায় করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুই বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য ফ্রি। যদি কেউ তাদের কাছে প্রবেশ মূল্য নিয়ে থাকে তবে সেটি অন্যায়। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা