শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
জাতীয়
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু

আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

সান নিউজ ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা বিপাকে

শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যা দিয়ে ৯ জুলাই এই শোক পালন করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শুক্রবার ( ৮ জুলাই) রাতে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিনের সাক্ষরকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‘শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

আরও পড়ুন : গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৭ বছর বয়সী এই রাজনীতিক। তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। দলের পক্ষ থেকেও মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় এ দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু শুধু জাপানের নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতি।

আরও পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও লেখা এক চিঠিতে বাংলাদেশের জনগণ, সরকার ও নিজের পক্ষে শোক জানান প্রধানমন্ত্রী।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘এই ক্রান্তিলগ্নে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন অংশীদারত্বে উন্নীত করার ক্ষেত্রে প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর অপরিসীম অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

শিনজো আবের চিন্তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে শুধু জাপানের নয়, বরং গোটা বিশ্বের ক্ষতি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

‘অপ্রত্যাশিত দুঃসময়ে জাপানের মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের জনগণও আছে আমার সঙ্গে আছে’ বলে জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা