ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নারী-শিশুরা বিপাকে
জাতীয়
৩৫ কিমি দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা বিপাকে

সান নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা, টোল আদায় ও অতিরিক্ত যানবাহনের চাপে যান চলাচল একেবারেই থমকে গেছে। উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : শিনজো আবে মারা গেছেন

শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে।

কোরবানির ঈদকে ঘিরে নাড়ির টানে ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে করে ছুটছেন মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। গন্তব্যে কখন পৌঁছাবেন এ নিয়ে সংশয়ে রয়েছেন।

আরও পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান এ বিষয়ে বলেন, প্রচার যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি গণপরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা