জাতীয়

ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। বারবিকিউ পার্টির নামে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায়, ৫ বাসকে জরিমানা

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামে একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের আরও এক শিক্ষার্থী জড়িত আছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে জানান, গত ৬ জুলাই রাতে নাহিদ ওই শিক্ষার্থীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে ভুক্তভোগীকে নাহিদ জানায়, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। তখন ভুক্তভোগী জানায়, এত রাতে আসা সম্ভব না। কিন্তু নাহিদের জোর করলে ওই পার্টিতে আসতে রাজি হন তিনি। সে তার ছোট দুই ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে আসেন।

আরও পড়ুন: শিনজো আবে মারা গেছেন

তিনি আরও জানান, ভুক্তভোগী তার ছোট দুই ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এদিকে নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। এরপর ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে আসেন। পরে অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী নাহিদ তাকে ফোন করে এ ঘটনা কাউকে না বলার হুমকিও দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা