জাতীয়

বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

সান নিউজ ডেস্ক: বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। গত ১৭ মে থেকে সোমবার ৪ (জুলাই) দুপুর পর্যন্ত কবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

আরও পড়ুন: ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

সোমবার (৪ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে ১১ হাজার ৬৬২ জন আক্রান্ত থাকলেও তা বেড়ে ১২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৮০ জনের। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫২২ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮০ জনের।

আরও পড়ুন: লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

আরও বলা হয়েছে, ১৭ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৩৯, সিলেট বিভাগে ৫৬ জন ও ঢাকা বিভাগে ১ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছে ৫ জন করে। নেত্রকোনায় ১৭ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে ৭ জন, কুড়িগ্রাম ৪ জন ও লালমনিরহাটে ৭ জন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছে ১ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা