বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরারের ছোট ভাই
জাতীয়

বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরারের ছোট ভাই

সান নিউজ ডেস্ক: আবরার ফাহাদ ছিলেন বুয়েটের মেধাবী ছাত্র ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার বুয়েট প্রাঙ্গণে পা রাখতে যাচ্ছে তারই ছোট ভাই।

আরও পড়ুন: ট্রেনের টিকিট বিক্রি শুরু

আজ (৩০ জুন) রাতে বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির ফল প্রকাশ হয়েছে। সেখানে ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

ফলাফল নিয়ে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে, নিরাপত্তা নিয়ে এখনও সন্দিহান তারা। কারণ, এই প্রাঙ্গণেই ভাই হারিয়েছেন ফাইয়াজ, সন্তান হারিয়েছেন বরকত উল্লাহ-রোকেয়া খাতুন দম্পতি। তাই ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেবেন তারা।

এ বিষয়ে আবরার ফাইয়াজের বাবা বরকত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ফাইয়াজ এখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত। তাকে বুয়েটে ভর্তি করাব কিনা তা নিয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে। বুয়েটে এখনও র‍্যাগিং আছে কিনা, নিরাপত্তা কতটুকু পাব এসব দেখতে হবে। এরপর সিদ্ধান্ত নেব। আর ওর ইচ্ছাকেও প্রাধান্য দেবো।

আবরার ফাইয়াজ ঢাকা পোস্টকে বলেন, রাতে বুয়েটের ফল পেলাম। ফল পেয়ে আমি খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল এখনও বাকি। আবার আইইউটিতে ভর্তি আছি। এখন পর্যন্ত কোথায় পড়ব সিদ্ধান্ত নেইনি। তবে, বুয়েটে পড়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, ভর্তি কার্যক্রম ঈদের আগে হচ্ছে না। ১০-১৫ সময় পাচ্ছি। এই সময়ে ভেবে দেখি। পরিবারের সঙ্গেও আলাপ করে দেখি। এরপর সিদ্ধান্ত নেব।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা