অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি: সংগৃহীত)
জাতীয়

২০৪১ সালে বাংলাদেশ উন্নত-শক্তিশালী হবে

সান নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিগত ১৩ বছরের মধ্যে জিডিপি অর্জনে বাংলাদেশ বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান। এছাড়া আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত শক্তিশালী দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে মোট ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।

অর্থমন্ত্রী বলেন, এক সময়ে নানা বিদ্রুপের মধ্যে পড়তে হতো। এখন আমরা এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমরা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারবো, ২০৩১ সালে হবো উন্নত রাষ্ট্র। আগামী ২০৪১ সালে আমরা হবো উন্নত শক্তিশালী দেশ। প্রবাসীদের সুবিধার্থে ওয়েজ আর্নার্স বন্ড চালু হবে। তবে সুদহার আগের চেয়ে কমবে।

আরও পড়ুন: খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আপনারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। এতে নিজেরা উপকৃত হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেরও আপনি সহযোগী হবেন।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে বিশ্বাস করুন, আপনারা ঠকবেন না। আপনাদের কষ্টার্জিত আয় দেশে বৈধ পথে পাঠাবেন। আপনি যখন অবৈধভাবে দেশের মধ্যে রেমিট্যান্স পাঠাবেন তখন নিজে উপকৃত হলেও দেশ উপকৃত হবে না।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশ থেকে চলে যাওয়া টাকা আবারও দেশে ফেরত আসবে। আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে হবে, এ নিয়ে আমরা প্রবাসীদের আরও সহযোগিতা চাই। দেশের মধ্যে রেমিট্যান্স এলে দেশের উন্নয়ন হবে। এ সময় প্রবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা প্রবাসে একে অপরকে সহযোগিতা করবেন। সৎপথের প্রতিযোগিতা করবেন। কখনও মিথ্যা কথা বলবেন না। একজন অপরকে সহযোগিতা করলে দেশের নাগরিকের উপকার হবে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

তিনি আরও বলেন, রেমিট্যান্সের প্রণোদনা খুব বেশি না, তবে এটা দেওয়া হয়েছে একটা স্বীকৃতিস্বরূপ। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। তিনি সবসময় প্রবাসীদের নিয়ে চিন্তা করেন। প্রবাসীরা কীভাবে ভালো থাকবেন এবং দেশের কর্মকাণ্ডে অবদান রাখতে পারবেন- এটা নিয়ে (প্রধানমন্ত্রী) ভাবেন।

এক প্রবাসীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওয়েজ আর্নার্স বন্ড চালু হবে। তবে সুদহার আগের চেয়ে কমবে। মন্ত্রীর এই প্রতিশ্রুতি শুনেই প্রবাসীরা সঙ্গে সঙ্গেই জানান তারা আরও বেশি বেশি রেমিট্যান্স পাঠাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাছের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানসমূহকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে মোট ১৯৯ জনকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।

এ বছর, যুগপৎভাবে ২০১৯ এবং ২০২০ সালের জন্য ব্যক্তি পর্যায়ে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী ও ব্যবসায়ী ক্যাটাগরিতে ৫৩টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী এক্সচেঞ্জ হাউস ও ব্যাংক ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা