তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

ইসরায়েলি বাহিনীর মতো রেদোয়ান গুলি ছুড়েছেন

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লায় চান্দিনায় এলডিপির একাংশের মহাসচিব রেদোয়ান আহমেদের গুলি ছোড়ার ঘটনায় বিএনপির শীর্ষ কোনো নেতার হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নতুন ইউরোপের স্বপ্ন দেখাচ্ছেন ম্যাক্রোঁ

মঙ্গলবার (১০ মে) বিকেল ৪টার দিকে রংপুরে আওয়ামী লীগের মেট্রোপলিটন কোতোয়ালি থানার ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা ধরনের কথা বলছেন। এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা বিএনপির কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুড়েছেন কি না, সেটি খতিয়ে দেখা দরকার।

আরও পড়ুন: দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

ঘটনাটি তদন্তাধীন রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চয়ই আসল রহস্য বেরিয়ে আসবে। যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, কুমিল্লায় এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের গুলি ছোড়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক এবং প্রচণ্ড নিন্দনীয়। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিল। রেদোয়ান আহমেদ সেখানে গিয়েছেন। একটি তরমুজ ছুড়ে মারার প্রত্যুত্তরে রেদোয়ান আহমেদ গুলি ছুড়েছেন। আমাদের দলের দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর দিকে যখন শিশুরা ঢিল ছোড়ে, প্রত্যুত্তরে তখন তারা গুলি ছোড়ে। রেদোয়ান আহমেদও ইসরায়েলি বাহিনীর মতো গুলি ছুড়েছেন মনে করে মন্ত্রী বলে, আমাদের ছেলেরা ঢিলও ছোড়েনি, শুধু একটা তরমুজ ছুড়ে মেরেছে। সেটির প্রত্যুত্তরে রেদোয়ান গুলি ছুড়েছেন। তার এই গুলি ছোড়ার পক্ষে সাফাই গেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিআইবি আর বিএনপি নেতা রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে হাছান মাহমুদ বলেন, ইদানীং টিআইবি কথায় কথায় বিবৃতি দেন। মধ্যরাতে টিটিই নিয়ে একটা ঘটনা ঘটেছিল। পরদিন সকালবেলায় কোনো খোঁজখবর না নিয়েই টিআইবি একটা বিবৃতি দিয়ে দিল। টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। রিজভী সাহেব যেমন ঘটনা ঘটার আগেই বিবৃতি লিখে রাখেন, এখন টিআইবিও মনে হচ্ছে ঘটনার আগেই বিবৃতি লিখে রাখছে।

আরও পড়ুন: সারাদেশে ৩ দিন বৃষ্টি থাকতে পারে

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহাজান খান এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান এমপি, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ।

পরে বিকেল ৫টায় তিনি রংপুর টাউন হল অডিটরিয়ারে অনুষ্ঠিত কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। মহানগরের অন্তর্ভুক্ত ছয় থানার মধ্যে বড় থানা হচ্ছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা। ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ থানার মোট কাউন্সিলর ৪৪৯ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা