ছবি: সংগৃহীত
জাতীয়

খুলল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ফ্লাইওভার

সান নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তিনটি ফ্লাইওভার যানবাহন চলাচলের খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর অংশে নাওজোর এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর ও টাঙ্গাইল অংশের গোড়াই ফ্লাইওভার খুলে দেওয়া হয়। তবে ফ্লাইওভারের কিছু কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

সোমবার (২৫ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের নাওজোর ও কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওপর নির্মিত এ দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

জানা যায়, এবারের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর গাজীপুর অংশে দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

গাজীপুর সড়ক বিভাগের দাবি ফ্লাইওভার খুলে দেওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের ঘরমুখো মানুষের যাতায়াত অনেকটা স্বস্তিদায়ক হবে।

আরও পড়ুন: ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

দেশের উত্তর অঞ্চলের ২৩টি জেলার ঢাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। যানজটে পড়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

যানজটের এ দুর্ভোগ কমাতে ২০১৯ সালে গাজীপুর মহানগরীর নাওজোড় ও সফিপুরে দুটি ফ্লাইওভারের কাজ শুরু হয়। এতে কাজ চলমান থাকায় প্রতিদিনই যানজটে ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, ঈদের আগে ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় ঈদযাত্রায় স্বস্তিদায়ক হবে। মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে।

ফ্লাইওভার খুলে দেওয়ার সময় সাসেক-২ এর প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ ওয়ালিউর রহমান, সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-এ-আলম, টাঙ্গাইল সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

পুলিশ জানায়, গোড়াই এলাকায় ফ্লাইওভার কাজ চলমান থাকায় সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে যানবাহনের চাপ বাড়লে এখানে যানজটের সৃষ্টি হতে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে মহাসড়ক ব্যবহারকারীদের। ঈদকে কেন্দ্র করে সোমবার ফ্লাইওভারটি খুলে দেওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন মানুষ।

সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-এ-আলম বলেন, গোড়াই ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ একটি সেতু। বিভিন্ন কারণে ফ্লাইওভারটি কাজ করতে একটু সময় লেগেছে। অল্প কিছু কাজ বাকি থাকলেও বর্তমানে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী। ঈদকে সামনে রেখে রাত দিন কেটে সেতুটি প্রস্তুত করা হয়েছে। ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ঈদের আগে খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালকের টিকিটের জন্য আজ লাইন দিলে কী করার

তিনি বলেন, ইতোমধ্যে গাড়ি চলাচল শুরু হয়েছে। উত্তর ও পশ্চিমবঙ্গসহ ২৩ জেলার মানুষ এ সেতু ব্যবহার করবে। এতে চারলেন এলাকায় কোনো যানজট হবে না। অন্য বছরের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যানজট না হওয়ায় ভোগান্তি হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা