প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনিশ রাজকুমারীর সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনিশ রাজকুমারীর সাক্ষাৎ

সান নিউজ ডেস্ক : ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন : এনু-রুপনসহ ১১ আসামির কারাদণ্ড

সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে তিনদিনের সফরে ঢাকা পৌঁছান রাজকুমারী।

সকাল ৯টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। এসময় রাজকুমারীকে ফুলেল অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পরে তিনি বিমানবন্দর থেকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আসেন। এরপর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরও পড়ুন : আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার সফর করবেন ডেনমার্কের রাজকুমারী।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

আগামী বুধবার (২৭ এপ্রিল) রাতে তিনদিনের সফর শেষে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা