খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
জাতীয়

বছরের শুরুতেই শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার

সান নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বছরের শুরুতেই এখন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ মায়েদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারেও কাজ করছে বর্তমান সরকার।

আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগ নেতাসহ দুই খুন

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে উন্নত দেশ গড়তে নিরলস কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা এখন শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদনও বাড়ছে। এ কারণে ১৭ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।

তিনি আরও বলেন, এবার নানা কারণে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি আউশের প্রণোদনার উপকরণের মাধ্যমে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মাৎ শাপলা খাতুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

মন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। পরে খাদ্যমন্ত্রী কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য ২০২১-২০২২ অর্থবছরে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা