জাতীয়
ঢাকা সিটি নির্বাচন

তারিখ পেছানোর আবেদন আপিল বিভাগে

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট পেছানোর জন্য এবার হাইকোর্টের আপীল বিভাগে গেলেন আইনজীবী অশোক কুমার।

একই দাবিতে ৫ জানুয়ারির রিট হাইকোর্ট খারিজ করে দিলে রিট খারিজের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন অশোক কুমার।বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদন করেন।

আগামী রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী। এর আগে গত ১৪ জানুয়ারি ওই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। সেসময় আদালত বলেন, সামনে এসএসসি পরীক্ষা, তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, একই কারণে ভোট পেছানোর দাবিতে গত তিন দিন ধরে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা