জাতীয় মসজিদে নতুন খতিব মুফতি রুহুল আমীন
জাতীয়

জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

সান নিউজ ডেস্ক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে সংবাদ মাধ্যমকে মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে খতিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

পিতা মাওলানা শামসুল হক ফরিদপুরীর মতো জামায়াতবিরোধী আলেম হিসেবেই সুপরিচিত মুফতি রুহুল আমীন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির দাবিতে যেসব আলেমরা সক্রিয় ছিলেন, তিনি তাদের অন্যতম।

আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান

প্রসঙ্গত, স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থিতা করতে মনোনয়ন চাইলেও তাকে দেওয়া হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা