জাতীয়

বাল্যবিবাহ হলে শিশু নিজেই রুখে দাঁড়ায়

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মনে করেন , দেশে মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে। তিনি বলেন, নানা কারণে বাল্যবিয়ে হয়। বাবা হয়তো মেয়েকে খেতে দিতে পারেন না। তার আয় কম। তখন বালিকা কন্যার বিয়ে দিয়ে তিনি দায় মুক্তি পেতে চান। তাই আমাদের আয় বাড়লে বাল্যবিয়ে কমবে। তবে (বাল্যবিয়ে প্রতিরোধে) আমাদের সোচ্চার হতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা শীর্ষক ২০ তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরা এই অধিবেশনে অংশগ্রহণ করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে হয়েছে। অনেক দেশ এটা কমিয়ে এনেছে। এখনো আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অনেক প্রতিবাদ দেখি, শিশু বিবাহ হলে শিশু নিজেই রুখে দাঁড়ায়। আমি তাদের স্যালুট জানাই। মাঠ প্রশাসনও শিশু বিবাহ রুখতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা।

আরও পড়ুন: বিমা হয়রানি বন্ধ করতে হবে

তিনি বলেন, আমরা ফাইভ-জি নিয়ে কাজ করছি। ইতোমধ্যেই এই বিষয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশে এখনো অনেকে টু-জি ইন্টারনেট ব্যবহার করেন। আমরা সকলকে নিয়েই সামনে এগিয়ে যাব।

সর্বস্তরে বাংলা ব্যবহারে গুরুত্বারোপ করে এম এ মান্নান বলেন, কেন শুধু ইংরেজিকে প্রাধান্য দিতে হবে? ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড়-সমুদ্রসহ পৃথিবীর সব কিছু জয় করছে চীন-রাশিয়া। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতি। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলতে হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা