মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
জাতীয়

সার্চ কমিটিতে ৩২৯ নাম প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নামের প্রস্তাব এসেছে। বাকি নাম এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সার্চ কমিটিতে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) নামগুলো যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে।

আরও পড়ুন: চলিত মাসেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পেয়েছি। সার্চ কমিটি আবার যখন বসবে তখন এই নামগুলো দেখবে। এক নাম হয়তো চার-পাঁচবার আসতে পারে। সেগুলো বিশ্লেষণ করলে প্রকৃত সংখ্যা জানা যাবে, বলেন তিনি।

নামগুলো প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি যখন বৈঠকে বসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাব অনুযায়ী বিএনপিকে ডাকা হবে কি না, এ বিষয়ে তিনি বলেন, এটা ওনার একটা সাজেশন। আরো একাধিক ব্যক্তি এ প্রস্তাব দিয়েছেন। কালকের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হতে পারে। কালকের মিটিংয়ের পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে।

এদিকে বৈঠকে অংশ নেওয়া শেষে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে ২৭ কি.মি.সংযোগ সড়ক

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুজনের বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছেন জাফরুল্লাহ।

এর আগে বেলা সাড়ে এগারোটার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে রাজনৈতিক দলগুলো যেসব নাম জমা দিয়েছে সার্চ কমিটিকে তা প্রকাশ করতে বলেছি। নামগুলো প্রকাশ করলে জানা যাবে আসলেই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি না।

তিনি বলেন, সার্চ কমিটি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা বলেছেন, আমাদের কথাগুলো রেকর্ড থেকে আবারও শুনবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা