জাজেস লাউন্জ
জাতীয়

সার্চ কমিটির ২য় বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটির চলমান বৈঠকের ২য় সভা শুরু হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে সকাল সোয়া ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে প্রথম বৈঠক করে সার্চ কমিটি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দুপুর পৌনে ১টায় শেষ হয়।

দিনের প্রথম বৈঠকে ২০ জন নাগরিক উপস্থিত থাকার কথা থাকলেও ৬ জন বিশিষ্ট নাগরিক বৈঠকে অংশগ্রহণ করেননি।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত আছেন।

সার্চ কমিটির ২য় ধাপের বৈঠকে উপস্থিত রয়েছেন:

সিনিয়র সাংবাদিক আবেদ খান,

যুগান্তরের সম্পাদক সাইফুল আলম,

৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু,

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত,

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন,

ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন,

সমকালের প্রকাশক এ কে আজাদ,

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। এছাড়া ৬টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে।

আরও পড়ুন: সার্চ কমিটির বৈঠকে আসেনি ৬ জন

প্রসঙ্গত, ইসি নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি।

সেই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা