করোনার টিকা (ছবি: সংগৃহীত)
জাতীয়

শ্রমিক-হকারদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, দোকানদার ও ফুটপাতের হকারদের করোনার (কোভিড-১৯) টিকা দেওয়া শুরু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা যায়, টিকা দেওয়ার জন্য ঢাকা শহরকে ৯টি জোনে ভাগ করা হয়। প্রথম দিন ১০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। পরে ঢাকা শহরের অন্যান্য জোন ও পর্যায়ক্রমে সারাদেশে এই শ্রেণির মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

সরকারের করোনা টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সংবাদ মাধ্যমকে বলেন, এই শ্রেণির মানুষদের ভ্যাকসিন নিতে নিবন্ধন লাগবে না। টিকা কেন্দ্রে তার নাম এবং ঠিকানা লিখে রাখা হবে। প্রত্যেককে একটি করে কার্ড দেওয়া হবে, এতে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে।

আরও পড়ুন: বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

প্রসঙ্গত, সরকার বাদ পড়া মানুষদের করোনার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এর মধ্যে ভাসমান মানুষ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের গত ৬ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরু করে। আজ থেকে শুরু হলো শ্রমিক ও কর্মচারীদের টিকাদান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা