জাতীয়

নতুন রূপে বিডি২৪লাইভ!

সান নিউজ ডেস্ক: লোগো পরিবর্তন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত, অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি২৪লাইভ ডটকম’। ২০১১ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মত লোগো পরিবর্তন করল প্রতিষ্ঠানটি। নতুন লোগোটি তৈরি করা হয়েছে লাল ও নীল রঙের সংমিশ্রণে। ‘২৪ ঘন্টা সংবাদের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে নতুন রূপে হাজির হচ্ছে এই অনলাইন নিউজ পোর্টাল।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন লোগোটি উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ, বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, হেড অফ ভিডিও প্রডাকশন সোহেল রেজা প্রমুখ।

বিডি২৪লাইভের সম্পাদক আমিরুল ইসলাম আসাদ জানান, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। প্রতিষ্ঠার পর থেকে বিগত ১১ বছরে বিডি২৪লাইভ পৌছে গেছে দেশ-বিদেশের সকল শ্রেণির মানুষের কাছে। পাঠকদের জন্য নতুন বছরে আরও কিছু নতুনত্ব নিয়ে হাজির হওয়ার প্রচেষ্টা থেকেই আনা হয়েছে লোগোতে পরিবর্তন। আমি আশা করি, বিডি২৪লাইভ’র নতুন সূচনা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখবে এবং পাঠকদের কাছেও আরও সমাদৃত হবে। বিডি২৪লাইভ ডটকমের দৃষ্টিনন্দন নতুন এই লোগোটি তৈরি করেছে ফাই আইটি সল্যুশন।

আরও পড়ুন: আগামী নির্বাচনেও জনগণ আ’লীগকে ভোট দেবে

উল্লেখ্য, সংবাদের পাশাপাশি সামাজিক দায়বন্ধতা থেকে বিভিন্ন ধরণের ছোট ছোট নাটিকা তৈরি করে সমাজের নানা অসংগতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরছে বিডি২৪লাইভ। দর্শক মহলেও সেসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে। বিগত বছরের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতেই সবার কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল সংবাদমাধ্যমটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা