ছুরিকাঘাত (ছবি: সংগৃহীত)
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজারে ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টায় মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

উদ্ধারকারী মিলন জানান, রায়ের বাজার আজিজ খান রোড রাতে আমিরকে কবির এবং হুমায়ুন নামে দুইজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যা স্থানীয় দোকানদার শুরু করে ওখানকার লোকজন দেখেছে। পরে দোকানদারা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেন।

তিনি আরও জানান, কবির ও হুমায়ন সম্পর্কে ভাই। তাদের সঙ্গে নিহতের পূর্ব শত্রুতা রয়েছে। গত ৬/৭ মাস পূর্বে কবিরের স্ত্রী সপ্নাকে (গাঁজা বিক্রেতা) শাহবাগের শহিদ মিনার এলাকার ছুরিকাঘাতে আহত করেছিল আমির হোসেন। এনিয়ে তাদের মধ্যে মামলাও রয়েছে। তাই আমিরকে পেয়ে কবির পেটে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমির হোসেন শহিদ নগর এলাকায় থাকতেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা