জাতীয়

চলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার

নিজস্ব প্রতিবেদক: তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না করেই চলে গেলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার (২১ জানুয়ারি) তিনি বিদায় নেন তিনি। ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলাদেশে যোগ দেন রাষ্ট্রদূত মিলার। তবে তার স্থালে যোগ দিচ্ছেন পিটার হাস।

এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন মিলার।

জানা গেছে, বিদায়ী কূটনীতিকরা সাধারণত বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেও করোনা পরিস্থিতির জন্য এখন ঢাকার বিদায়ী কূটনীতিকরা তাদের সাক্ষাৎ পাচ্ছেন না। এক্ষেত্রে আর্ল মিলারও সাক্ষাৎ পাননি।

ফেসবুকে ইউএস অ্যাম্বাসি ঢাকা পেজে আর্ল আর. মিলার লিখেছেন, ‘গত তিন বছরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের একটি বড় সম্মান এবং আনন্দ। আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্য। আমেরিকান কূটনীতিক হিসেবে গত ৩৫ বছরে আমি এমন কোনও দেশে কখনও কাজ করিনি, যেখানকার মানুষেরা এত অতিথিপরায়ণ, চিন্তাশীল ও অমায়িক। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী এবং আরও শক্তিশালী হবে।’

গত তিন বছরে বাংলাদেশে নিজের সেরা স্মৃতি প্রসঙ্গে ফেসবুকে ইউএস অ্যাম্বাসি ঢাকা পেজে আরেকটি পোস্টে আর্ল আর মিলার বলেন, ‘রিকশার রঙ আর চালকদের মুখের কথা মনে পড়ে যাবে। পুরনো ঢাকার ছাদ আর ঘুড়ি কিংবা সন্ধ্যার আকাশে পাখির উড়ে যাওয়া মনে পড়বে। আমি দেখেছি, স্কুল ইউনিফর্ম পরা শিশুরা গ্রামের রাস্তায় হেঁটে বাড়ি যাচ্ছে। এছাড়া জাহাজভর্তি চট্টগ্রামের নদী, কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে সুন্দর নৌকা, সিলেটের গাঢ় সবুজ পাহাড়, বরিশালের উদ্দাম সবুজ, বান্দরবানের পাহাড় ও সুন্দরবনের ম্যানগ্রোভে সকালের কুয়াশা; সবই অনবদ্য।’

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায়, দেশটির সিনেটে ভোটে ১৭ ডিসেম্বর তার মনোনয়ন চূড়ান্ত হয়। এর আগে গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক পিটার ডি. হাসকে মনোনয়ন দেন।

পিটার হাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে তার কর্মজীবনে ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র কন্স্যুলেট জেনারেলে কনসাল জেনারেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও পররাষ্ট্র দপ্তরে পাঁচটি ভৌগলিক ব্যুরোতে দায়িত্ব পালন করেছেন।

পিটার হাস যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে ‘ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড জার্মান’ বিষয়ে বিএ ডিগ্রি লাভ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ‘পলিটিক্স অব ওয়ার্ল্ড ইকোনমি’ ও ‘কম্পারেটিভ গভর্নমেন্ট’ দুটি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি ও জার্মান ভাষায় পারদর্শী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা