জাতীয়

নারায়ণগঞ্জে দগ্ধ আরও দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে গাজীপুর পেপার বোর্ড লিমিটেডের বয়লার বার্নার ব্যাক ফায়ার হয়ে দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

মৃতরা হচ্ছেন, আব্দুল হক (৫৫)। তিনি রোববার দিবাগত রাতে মারা যান। আর হাফিজুর রহমান (২৬) সোমবার বিকেলে চিকিৎসা ধীন অবস্থায় মারা গেছেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হক। পিরোজপুর জেলার মাহবুব হাওলাদারের ছেলে হাফিজুর রহমান।

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, আব্দুল হকের শরীরে ৭৫ শতাংশ ও হাফিজুরের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। বর্তমানে শাহীন নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় নারায়নগঞ্জের মদনপুরে গাজীপুর পেপার বোর্ড লিমিটেডের বয়লার বার্নার ব্যাক ফায়ার হয়ে দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

অগ্নিদগ্ধরা হলেন, কুমিল্লার শাহিন (৩২), চট্টগ্রামের আব্দুল হানিফ (৪২), নারায়নগঞ্জের আব্দুল হক (৫৫), বরিশালের হাফিজুর রহমান (২৬)। এর মধ্যে মোঃ হানিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

মৃত হানিফ চট্টগ্রাম মিরসরাই পূর্ব ইচাখালী গ্রামের মৃত মোকসেদ আহমেদের ছেলে। তবে মদনপুরে পেপার বোর্ড লিমিটেডের ভেতরেই থাকতেন। পেশায় তিনি বয়লার ইনচার্জ ছিলেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এছাড়া তিন ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা