জাতীয়

শামীমার বাংলাদেশে প্রবেশাধিকার নেই: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:

ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে কখনোই বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না বলেও জানায় তারা।

শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।

ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন।

ওই আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না।

এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ারও কোনো অবকাশ নেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা