রাজধানী, ছেড়েছিলেন, ৪০-৪৫, শতাংশ, মোবাইল, গ্রাহক,
জাতীয়

রাজধানী ছেড়েছিলেন ৪০-৪৫ শতাংশ মোবাইল গ্রাহক

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার শুরু থেকে সরাদেশে এ পর্যন্ত ছয় কোটির বেশি মোবাইল গ্রাহক ঢাকা থেকে গ্রামে এবং গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাতায়াত করেছেন।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এমনটাই তথ্য দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে এমটব মহাসচিব এস এম ফরহাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, আমাদের হিসাবে ৪০ থেকে ৪৫ শতাংশ গ্রাহক ঢাকা শহর ছেড়ে চলে যায়। এই ৪০ শতাংশের হিসাবে দেশের প্রায় সাড়ে ১৬ কোটি গ্রাহকের মধ্যে ছয় কোটির বেশি শহর থেকে গ্রামে মুভমেন্ট করেছে।

করোনা ভাইরাসের সংক্রমণের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং ২৬ মার্চ থেকে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়। ছুটির সময়ে মানুষ গ্রামে চলে গেছেন বেশি। আবার ঈদের আগে শহরে ফিরতে মানুষের ঢল নেমেছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা