জাতীয়

 চালু হল ‘ঢাকা নগর পরিবহন’ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আনতে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক শুরু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর মোহম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে, ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জানা যায়, ছয় কোম্পানির মাধ্যমে ছয় রঙের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে। আজ লাল-সবুজ রঙের পরিবহণ চালু করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট চিহ্নিত করা হয়েছে। তিনটি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে।

আন্তঃজেলার সব বাস ঢাকার বাইরে চারটি টার্মিনালে থামবে। সেখান থেকে সাব-আরবান ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা