জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ আজ 

নিজস্ব প্রতিবেদক: একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার অংশ হিসেবে আজ রবিবার (২৬ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ সংলাপে অংশগ্রহণ করবে না বলে আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। বাসদের জন্যও আজ সময় নির্ধারিত ছিল।

শনিবার ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে। সংলাপের বিষয়বস্তু ও প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, বাসদের পক্ষ থেকে এই সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার অপারগতা প্রকাশ করে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এর আগে ২০১২ ও ২০১৭ সালে দুবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন দলের নেতারা। ওই সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়, তা এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে সংলাপে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা