জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

মোস্তাফিজুর রহমান, ঢামেক প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুর রব (১৮) নামের এক কিশোর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আসাদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত জাকির হোসেনের ছেলে। পেশায় ব্রাদার্স পরিবহনের হেলপার।

আহতের বোন মোছাঃ সুমি জানান, রব সাভারের বলিয়াপুরে থাকেন। বড় ভাই রানা মোহাম্মদপুরে থাকেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে আসাদগেট ফুট ওভারব্রিজের নিচে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। সেখানে ৫/৬ জন ছিনতাইকারী তার পেটে, বাম পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মানিব্যাগে নিয়ে পালিয়ে যায়। সেখানে তিন হাজার টাকা ছিল। পরে খবর পেয়ে রবকে আহত অবস্থায় রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক এসআই মোঃ এমরান হাসান জানান, আহত রব ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি ছিনতাই নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে থানায় একজন আটক রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/মোস্তাফিজুর রহমান/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা