ছবি- সংগৃহীত
জাতীয়

দক্ষিণ সিটির ময়লার গাড়ি নিলো আরেক প্রাণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন।

তিনি জানান, আমরা খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হবে। এখন মরদেহ থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। দক্ষিণ সিটির ওই গাড়িটি ও চালককে আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বরে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামে এক সংবাদকর্মী।দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা