জাতীয়

আজ বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী 

সাননিউজ ডেস্ক: আজ (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে রাষ্টীয় এই সম্প্রচার মাধ্যমটির যাত্রা শুরু হয়েছিল।

৮২ বছরের জীবনকালে ব্রিটিশদের ভারত ত্যাগ, ৪৭-এ ভারত ও পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানি শোষণ, বাঙালির মুক্তির সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের জন্ম দেখেছে জনপ্রিয় এই গণমাধ্যমটি।

মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাকিস্তান আমলে এর নাম ছিল রেডিও পাকিস্তান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই সম্প্রচার মাধ্যম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬ মার্চ সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়। যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানি জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। এ সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।

বর্তমানে ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া বহির্বিশ্বে কার্যক্রম বাংলার পাশাপাশি সার্কভূক্ত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য ৫টি বিদেশি ভাষায় অনুষ্ঠান নির্মাণ করে।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা