জাতীয়

করোনা: এক দিনেই ৩ চিকিৎসকের মৃত্যু

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর জেড. এইচ. সিকদার উইমেনস মেডিক্যাল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রাজধানীতে একদিনেই করোনায় তিন চিকিৎসকের মৃত্যু হলো।

এর আগে একই দিন করোনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের মৃত্যু হয়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. একেএম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ডা. একেএম ফজলুল হক মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। পরে অবসর নিয়ে তিনি জেড. এইচ. সিকদার উইমেনস মেডিক্যাল কলেজে যোগদান করেন।’

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন চিকিৎসক। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন চিকিৎসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা