জাতীয়

৭৫বর্ষী রবি হকের ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: রঙতুলির আঁচড়ে তার বাঙালিত্বের জয়গান। কবি ও চিত্রশিল্পী রবিউল হকের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ৭৫টি এমন চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের প্রধান আতিথ্যে জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা অতিথিদের সাথে নিয়ে চিত্রশালা গ্যালারিতে মঙ্গলদীপ জ্বেলে ও পুষ্পবন্ধন উন্মোচন করে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব মো: মকবুল হোসেন চিত্রশিল্পী রবিউল হককে বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে বলেন, ৭৫ বছর বয়সে তার ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী তরুণদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অগ্রজ সমাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

কবি মুহম্মদ নূরুল হুদা উদ্বোধকের বক্তৃতায় বলেন, শিল্প ও তারুণ্য বয়সকে অতিক্রম করে যে সৃষ্টিশীল কাজের জন্ম দেয়, তাতেই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য নজীর।

কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৪৬ সালে জন্মগ্রহণকারী কবি ও চিত্রশিল্পী রবিউল হক তাকে সদা অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব ও তার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

কবি শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পীদের মধ্যে আব্দুস শাকুর শাহ, জাহিদ মুস্তাফা, সামছুল আলম আজাদ, কিরীটি রঞ্জন বিশ্বাস ও রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত। প্রতিদিন বিকেল ৫টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রদর্শনীর ইতি টানবেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা