জাতীয়

সারাবিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সারাবিশ্বে আমরা টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী ফরেন সার্ভিস একাডেমি চত্বরে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আর্ট ক্যাম্প উদ্বোধন করেন।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। তাই তিনি জাতিসংঘে শান্তির সংস্কৃতি ও মানুষের ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাব তুলেছেন। ওই প্রস্তাব জাতিসংঘে পাশও হয়েছে।

প্রসঙ্গত, শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি যোগ দেবেন। ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা